১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শুল্কমুক্ত মদ মজুত: সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

প্রকাশ:

রাজধানীর গুলশানে অবস্থিত ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ যৌথ অভিযান চালিয়ে চারটি গুদাম সিলগালা করা হয়েছে। কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন এই প্রতিষ্ঠানে অবৈধভাবে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে বৃহস্পতিবার রাতে এই পদক্ষেপ নেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। সেখানে বড় ধরনের অসংগতি পাওয়ায় অধিকতর যাচাইয়ের স্বার্থে গুদামগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এনবিআর-এর তথ্যমতে, প্রতিষ্ঠানটির মাত্র দুটি গুদাম ব্যবহারের সরকারি অনুমোদন রয়েছে। তবে অভিযানে সেখানে অতিরিক্ত আরও দুটিসহ মোট চারটি গুদামে পণ্য মজুত রাখার প্রমাণ পাওয়া গেছে। এদিকে, পৃথক একটি ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি আবাসন প্রকল্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় সালমান মুক্তাদিরের স্টুডিওতেও লুটপাট ও ভাঙচুর চালানো হয়। নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়ার দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর এমপি আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত গোলাম মহিউদ্দিন চৌধুরী ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর এমপি আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন