১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ২০০ জনের নিয়োগ

প্রকাশ:

বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (পিএমএফ) বাস্তবায়নের লক্ষ্যে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কমিউনিটি ম্যানেজার-১’ পদে মোট ২০০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত নিয়ম মেনে আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

নিয়োগ সংক্রান্ত সাধারণ তথ্যাবলি

  • প্রতিষ্ঠানের নাম: পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র
  • পদের নাম: কমিউনিটি ম্যানেজার-১
  • পদসংখ্যা: ২০০ জন
  • চাকরির ধরন: ফুল টাইম
  • কর্মস্থল: পদক্ষেপের ব্রাঞ্চ অফিসসমূহ (বাংলাদেশের যেকোনো স্থান)
  • মাসিক বেতন স্কেল: ১৫,০০০ থেকে ২৯,৯৫৩ টাকা
  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
  • একাডেমিক ফলাফল: শিক্ষাজীবনের যেকোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সিজিপিএ/জিপিএ ৫.০ স্কেলে ২.৫০ এবং ৪.০ স্কেলে ২.২৫ থাকতে হবে।
  • কারিগরি দক্ষতা: কম্পিউটারে এমএস অফিসবিষয়ক কাজ জানা আবশ্যক।
  • অতিরিক্ত যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী জ্বালানি ভাতা প্রদান করা হবে।

দায়িত্ব ও বিশেষ শর্তাবলি

নিযুক্ত কর্মীদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে এলাকা জরিপ করা, সমিতি গঠন ও পরিচালনা করা। সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় সংগ্রহ, লিফ ও রেমিট্যান্স কার্যক্রম বাস্তবায়ন করা। পাশাপাশি সমিতি ও কমিউনিটি পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। চূড়ান্ত নিয়োগের পর স্টাফ সেভিংস ডিপোজিট ছাড়া পদক্ষেপে অন্য কোনো অর্থ নেওয়া হয় না।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র, হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, নাগরিকত্ব সনদ এবং সব শিক্ষাগত সনদের স্ক্যান কপি সংযুক্ত করে [email protected] ঠিকানায় ই-মেইল করার মাধ্যমে আবেদন পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তির বিস্তারিত শর্তাবলি ও নিয়মাবলি তাদের নিজস্ব ওয়েবসাইটেও পাওয়া যাবে। উল্লেখ্য, এই নিয়োগ প্রক্রিয়ার বাইরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসেও ২৩৪টি পদে আলাদা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • শুধু প্রথম শ্রেণি নয়, পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির পরিকল্পনা।
শেয়ার করুন