ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের ১১ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তর থেকে ইস্যু করা তিনটি পৃথক অফিস আদেশে এই রদবদলের তথ্য জানানো হয়। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে দুজন অতিরিক্ত উপকমিশনার এবং নয়জন সহকারী কমিশনার পদমর্যাদার পুলিশ কর্মকর্তা রয়েছেন।
বদলির আদেশ অনুযায়ী, ডিএমপির পিওএম (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাগর দিপা বিশ্বাসকে পিঅ্যান্ডআর বিভাগে এবং একই বিভাগের অতিরিক্ত উপকমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।
সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে মেহেদি হাসান শাকিলকে শাহবাগ ট্রাফিক অঞ্চল থেকে নিউমার্কেট অঞ্চলে, নিউমার্কেট অঞ্চলের নাসিম-এ-গুলশানকে ডিবির ওয়ারী বিভাগে এবং নাদিম হায়দার চৌধুরীকে শাহবাগ ট্রাফিক অঞ্চলের সহকারী কমিশনার করা হয়েছে। এছাড়া স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, মনোয়ারা আকতার রিফাতকে শেরেবাংলা ট্রাফিক অঞ্চলে, ইমদাদ হোসেন বিপুলকে ডিবির মতিঝিল বিভাগে, জাকির হোসেনকে দারুস সালাম অঞ্চলে, মাহতাব হোসেনকে ডিবি গোয়েন্দা বিভাগে এবং তারেকুল ইসলামকে লালবাগ ট্রাফিক বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।





