১০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:

নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় বিশ্বমঞ্চে নিজের বক্তব্য তুলে ধরবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলের লবিতে এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র মাহদী আমিন জানান, এবার বাংলা ভাষায় জাতির আশা-আকাঙ্ক্ষা ও দেশের আবেগ অনুভূতি বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন। এ বছরের অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ সংশ্লিষ্টরা এই আয়োজনে যুক্ত রয়েছেন।

শেয়ার করুন