৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

প্রকাশ:

দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসি তাদের ‘ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কভারেজ’ (এফআইসিসি) বিভাগে কর্মী নিয়োগ দেবে। ব্যাংকটিতে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে অভিজ্ঞদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

চাকরির মূল তথ্য ও যোগ্যতা

  • পদবী: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার—ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কভারেজ।
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান ডিগ্রি অর্জন করতে হবে।
  • অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে অন্তত ২ থেকে সর্বোচ্চ ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
  • বয়সসীমা: ২৬ থেকে ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন।
  • চাকরির ধরন: ফুলটাইম।
  • কর্মস্থল: ঢাকা।

প্রয়োজনীয় দক্ষতা

আবেদনকারীদের সিভিতে নির্দিষ্ট কিছু দক্ষতার উল্লেখ থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। পাশাপাশি ব্যাংকিং ও ট্রেড ফাইন্যান্স সম্পর্কিত মৌলিক জ্ঞান থাকা বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে। প্রার্থীদের ইংরেজিতে ব্যবসায়িক যোগাযোগে দক্ষ হতে হবে এবং এমএস অফিস তথা এক্সেল, ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট পরিচালনায় পারদর্শী হতে হবে। এছাড়া সম্পর্ক ব্যবস্থাপনা এবং শক্তিশালী সমন্বয় দক্ষতা থাকা জরুরি।

দায়িত্বসমূহ

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে পেশাদার সম্পর্ক বজায় রেখে ট্রেড ফাইন্যান্স ব্যাংকিং কার্যক্রমে এফআইসিসি টিমকে সহায়তা করতে হবে। পাশাপাশি এলসি ইস্যুকারী ব্যাংকগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ, সিটি ব্যাংকের হংকং সাবসিডিয়ারির (সিটি এইচকে) মাধ্যমে এলসি রুটিং, বিলের ব্যাংক স্বীকৃতি ও নিষ্পত্তি এবং সুইফট সংক্রান্ত বিষয়গুলো সমন্বয় করার দায়িত্ব পালন করতে হবে। এছাড়া ট্রেড ডকুমেন্ট সংগ্রহ, বকেয়া বিল পর্যালোচনা ও নিয়মিত প্রতিবেদন তৈরির পাশাপাশি গ্রাহক তথ্যের গোপনীয়তা রক্ষা করাও তার দায়িত্বের অন্তর্ভুক্ত।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

  • আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকে প্রবেশ করে বিস্তারিত তথ্য জেনে অনলাইনে আবেদন করতে পারবেন।
  • আবেদনের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬।
শেয়ার করুন