১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপান সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

প্রকাশ:

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আইএসপিআর জানায়, এই সফরের মূল লক্ষ্য হলো জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তিনি এই অনুষ্ঠানে যোগ দেবেন।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন অলিম্পিক অ্যাসোসিয়েশন ও এশিয়ান গেমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

শেয়ার করুন