৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল ফটোগ্রাফিতে নতুন যুগের সূচনা করছে আইফোন ১৮ প্রো

প্রকাশ:

স্মার্টফোনের মাধ্যমে ছবি বা ভিডিও ধারণের ক্ষেত্রে কেবল মেগাপিক্সেলের সংখ্যাই শেষ কথা নয়; বরং স্বল্প আলোতে ছবির মান, ব্যাকগ্রাউন্ড ব্লার বা ভিডিওর অডিওর স্বচ্ছতার মতো বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ। এই চাহিদার কথা মাথায় রেখে অ্যাপল তাদের নতুন আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সে বেশ কিছু যুগান্তকারী ক্যামেরা আপগ্রেড নিয়ে এসেছে, যা মোবাইল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রচলিত ধারণাকে বদলে দিতে পারে।

আইফোন ১৮ প্রো সিরিজে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে 'ভ্যারিয়েবল অ্যাপারচার' সুবিধা। ৪৮ মেগাপিক্সেলের ফিউশন মেইন ক্যামেরায় এই প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যবহারকারীরা পরিস্থিতির প্রয়োজনে লেন্সে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন। দিনের তীব্র রোদ হোক কিংবা কম আলোর পরিবেশ—সবক্ষেত্রেই ছবি হবে আরও নিখুঁত। ব্যবহারকারীরা চাইলে স্বয়ংক্রিয় পদ্ধতির পাশাপাশি চারটি ভিন্ন অ্যাপারচার সেটিং ম্যানুয়ালি নির্বাচন করতে পারবেন, যা ক্যামেরার ওপর নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করবে।

অ্যাপলের দাবি অনুযায়ী, নতুন সেন্সর এবং উন্নত 'কম্পিউটেশনাল ফটোগ্রাফি' প্রযুক্তি ছবির ডিটেলিং বা সূক্ষ্ম বিবরণ বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে রাতের আঁধার, ইনডোর শুটিং বা জনাকীর্ণ অনুষ্ঠানে তোলা ছবির মান আগের চেয়ে অনেক উন্নত হবে। এছাড়া উন্নত এআই প্রযুক্তির কল্যাণে ক্যামেরাটি ছবির ডাইনামিক রেঞ্জ হাই রাখতে সক্ষম, যার ফলে কম আলোতেও মিররলেস ক্যামেরার মতো চমৎকার এফেক্ট পাওয়া সম্ভব।

ফোনটির পারফরম্যান্স ও ক্যামেরার মান উন্নয়নে আগের ১৭ প্রো সিরিজের ১৯থ প্রসেসরের পরিবর্তে নতুন ১৮ সিরিজে আধুনিক ২০থ প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা সামগ্রিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।

শেয়ার করুন