৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতার চেয়ারে বসলে কি বদলে যায় মানুষের চরিত্র?

প্রকাশ:

‘যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ’—এই প্রবাদটি কি কেবলই একটি গল্প, নাকি ক্ষমতার চরিত্র বোঝার জন্য এটি এক নির্মম রাজনৈতিক সত্য? যারা অতীতে ক্ষমতার পুরোনো সংস্কৃতির বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলেন, তারাই যখন ক্ষমতার কাছাকাছি অবস্থানে পৌঁছান এবং একই ধরনের অভিযোগের মুখে পড়েন, তখন স্বভাবতই প্রশ্ন জাগে—ব্যবস্থাটি কি সত্যিই বদলেছে, নাকি কেবল রাবণের মুখই পরিবর্তিত হয়েছে?

সম্প্রতি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ গ্রহণ, নিয়োগ-বাণিজ্য, বদলি-পদায়ন, টেন্ডার কারসাজি এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থপাচারের মতো গুরুতর অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বর্তমানে এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান চালাচ্ছে। অভিযোগের মোট অংকের পরিমাণ ১১ হাজার কোটি টাকা।

এই বিশাল অংকের আর্থিক দুর্নীতির অভিযোগটি কেবল রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির পর্যায়ে সীমাবদ্ধ থাকার মতো নয়। আবার অভিযোগটি অত্যন্ত গুরুতর হওয়ায় প্রমাণ ছাড়া কাউকে অপরাধী সাব্যস্ত করাও গ্রহণযোগ্য নয়। তাই চূড়ান্ত কথা হলো, এই অভিযোগের বিচার হতে হবে কেবল অকাট্য প্রমাণের ভিত্তিতে, কোনো রাজনৈতিক পরিচয়ের ওপর ভিত্তি করে নয়।

শেয়ার করুন