আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত ফেনী সফর স্থগিত করা হয়েছে। সফরটি পিছিয়ে নতুন তারিখ হিসেবে ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
রোববার দুপুরে ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম সফর পরিবর্তনের এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে আগামী ১৭ সেপ্টেম্বরের নির্ধারিত সফরটি স্থগিত করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী ১ অক্টোবর ফেনী আগমন করবেন।





