চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মোশাররফ হোসেন (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মিরসরাই সদর ইউনিয়নের মান্দারবাড়ীয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মোশাররফ হোসেন ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মান্দারবাড়ীয়া এলাকার ইউসুফ আলী মিস্ত্রি বাড়ির মরহুম শামসুল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মোশাররফ তার ভাতিজার সঙ্গে গোসল করতে পুকুরে গিয়েছিলেন। গোসলের এক পর্যায়ে মোশাররফ সাঁতার কেটে পুকুরের মাঝখানে চলে যান। এরপর ভাতিজা গোসল শেষ করে বাড়িতে ফিরে আসে। ঘটনার এক থেকে দুই ঘণ্টা পর স্বজনরা মোশাররফকে কোথাও দেখতে না পেয়ে তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি, মোশাররফ মানসিক প্রতিবন্ধিতার পাশাপাশি মৃগীরোগেও আক্রান্ত ছিলেন। আজ বাদ মাগরিব জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মিরসরাই সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর উদ্দিন জানান, মোশাররফ হোসেন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মৃত্যুর খবরটি দেখেছেন, তবে পারিবারিকভাবে তাকে কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মোশাররফ হোসেন তার ভাতিজার সাথে পুকুরে গোসল করতে যায়। পুকুরে গোসল করার সময় মোশাররফ সাঁতার কেটে মধ্যখানে চলে যায়। ভাতিজা গোসল করে বাড়িতে চলে যায়। ১ থেকে ২ ঘণ্টা পর চাচা মোশাররফ হোসেনকে কোথাও না দেখে আবার খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবার





