মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়ল

প্রকাশ:

সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বৃদ্ধি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন যেসব মন্ত্রণালয় বা বিভাগে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই, সেগুলোর সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব এই দুই মন্ত্রীকে দেওয়া হয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংসদ বিষয়ক কার্যাবলি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তার অবর্তমানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন