১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী টাকা দিতে না পারায় বসতঘরে আগুন, রাম দা হাতে পাহারা

প্রকাশ:

কক্সবাজারের ঈদগাঁওতে নিজ বসতঘরে আগুন দিয়ে সম্পূর্ণ ভস্মীভূত না হওয়া পর্যন্ত রাম দা হাতে নিয়ে পাহারা দেওয়ার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ খামার পাড়ায় এ ঘটনা ঘটে। গৃহকর্তা আবুল কালাম ওই এলাকার নূরুল হকের ছেলে।

স্থানীয় ইউপি মেম্বার আবু ছালেহ নূর জানান, ঘটনার দিন সকালে আবুল কালাম মামলার হাজিরা দেওয়ার জন্য কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে তার স্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন। স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দুপুরে ফিরে এসে তিনি স্ত্রী ও সন্তানদের তাড়া করেন। প্রাণভয়ে তারা প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন।

এরপর বিকেলে আবুল কালাম নিজ বসতঘরে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগ করেন এবং হাতে রাম দা নিয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় পাড়া-প্রতিবেশীরা আগুন নেভানোর জন্য এগিয়ে এলে তিনি দা বাগিয়ে তাদের তাড়া করেন। ফলে প্রতিবেশীরা অগ্নিনির্বাপণে ব্যর্থ হন এবং বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার জানিয়েছেন, এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

শেয়ার করুন