লক্ষ্মীপুরে মাদক কারবারের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ:

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক সেবন ও কারবারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নেওয়ামুল মাওলা মিরন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নেওয়ামুল মাওলা মিরন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানিয়েছে, নেওয়ামুল মাওলা মিরন উপজেলার দরবেশপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের বাসিন্দা সাখাওয়াত উল্যার ছেলে। তিনি বর্তমানে উপজেলার পৌরসভার বালুয়া চৌমুহনী বাজার এলাকায় স মিল ও কাঠের ব্যবসা পরিচালনা করছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত নেওয়ামুল মাওলা মিরনের বিরুদ্ধে এর আগেও মাদক ও জুয়াসংক্রান্ত মামলায় গ্রেপ্তারের নজির রয়েছে। গত বছরও তাকে একই ধরনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে নারীঘটিত বিভিন্ন বিষয়সহ আরও একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪০

শেয়ার করুন