দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে 'সেলস অফিসার' অথবা 'সেলস এক্সিকিউটিভ' পদে মোট ৫০ জন জনবল নিয়োগ দেবে।
নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে অবশ্যই এইচএসসি অথবা ডিপ্লোমা পাস হতে হবে। এছাড়া কর্মক্ষেত্রে যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের শেষ সময় ৫ অক্টোবর। আগ্রহী প্রার্থীরা বিডজবস-এর ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। https://bdjobs.com/h/details/1529751?ln=1





