ইডেন মহিলা কলেজে আমার দেশ পাঠকমেলা শাখা গঠন

প্রকাশ:

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০২। শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে উৎসাহিত করা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং মননশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ‘আমার দেশ পাঠকমেলা’ ইডেন মহিলা কলেজ শাখার নতুন কার্যনির্বাহী পরিষদ ২০২৬ গঠন করা হয়েছে। গত ৩১ আগস্ট প্রকাশিত এক অনুমোদনপত্রের মাধ্যমে এই পরিষদের অনুমোদন দেওয়া হয়। অনুমোদন অনুযায়ী, পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্ব পর্যন্ত অথবা আগামী তিন মাস এই পরিষদ দায়িত্ব পালন করবে।

নবগঠিত পরিষদের আহ্বায়ক হিসেবে শারমিন আক্তার এবং সদস্য সচিব হিসেবে জোলেখা আক্তার জিনিয়া দায়িত্ব পেয়েছেন। এছাড়া মিথিলা আক্তার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক তুহুরা হিমা, সহ-সাংগঠনিক সম্পাদক জামাতুল মুরশিদা জেবিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসলিমা আক্তার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মাকসুদা বিথি এবং দপ্তর সম্পাদক হিসেবে মায়মুনা খান দায়িত্ব পেয়েছেন।

কমিটির অর্থ সম্পাদক পদে দিলরুবা বিথি, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মায়মুনা আক্তার মিথি এবং পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক হিসেবে মারজিয়া তাবাসসুম দায়িত্ব পালন করবেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আফসানা আক্তার।

এই পরিষদ দায়িত্ব গ্রহণের মাধ্যমে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের পাঠচর্চায় আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। বই পড়ার আগ্রহ সৃষ্টি, নিয়মিত পাঠচক্র, সাহিত্য আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জ্ঞানভিত্তিক সেমিনার পরিচালনার মাধ্যমে একটি প্রাণবন্ত পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা রয়েছে। দায়িত্বশীলদের মতে, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিয়মিত বইপাঠ শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিশ্লেষণী সক্ষমতা ও নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‘আমার দেশ পাঠকমেলা’ একটি জ্ঞানচর্চাভিত্তিক সংগঠন হিসেবে তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস, মুক্তচিন্তা এবং দেশপ্রেমের চেতনা বিকাশে কাজ করে যাচ্ছে। ইডেন শাখার নতুন এই পরিষদ নিয়মিত বই আলোচনা, সাহিত্যসভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পাঠাভ্যাসকে নিয়মিত চর্চায় পরিণত করার ওপর গুরুত্ব দেবে।

নবগঠিত এই পরিষদের অনুমোদনপত্রে কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ইউনুস এবং সাধারণ সম্পাদক মো. রাহাতুল ইসলাম স্বাক্ষর করেছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, সদস্যদের নিষ্ঠা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইডেন মহিলা কলেজ শাখার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠবে।

শেয়ার করুন