গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম

প্রকাশ:

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সিদ্ধিরগঞ্জের পথসভায় বক্তব্য রেখেছেন নাহিদ ইসলাম। তিনি সরকারের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে, অন্যথায় সরকারকে গদি ছাড়তে বাধ্য করা হবে। তার এই বক্তব্যের সময় তিনি ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’ স্লোগানটি উচ্চারণ করেন।

এসময় তিনি ছয় দফা দাবি বাস্তবায়নের ওপর জোর দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দলীয়করণ বন্ধ করা। নাহিদ ইসলাম বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, অনতিবিলম্বে গণভোটের রায় কার্যকর করতে হবে। চট্টগ্রাম অভিমুখী এই লংমার্চ সফল হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন