জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের কর্মসূচি ওষুধের মতো কাজ করতে শুরু করেছে। তিনি আরও মন্তব্য করেন যে, বিভিন্ন জায়গায় এর ক্রিয়া-প্রতিক্রিয়া ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। শনিবার সকালে ছয় দফা দাবি আদায়ের লক্ষে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচি ওষুধের মতো কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে।’ তিনি আরও যোগ করেন, তারা ১৮ কোটি মানুষের পক্ষে মাঠে নেমেছেন। দলের পক্ষ থেকে ছয় দফা দাবির পাশাপাশি সপ্তম দফা হিসেবে তিনি ঘোষণা করেন যে, কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে বরদাস্ত করা হবে না।
উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। জামায়াত আমির বলেন, চাঁদাবাজদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ এবং দুর্নীতিবাজদের কারণে জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।





