বৃটেনের এক জিম শিক্ষিকার বিরুদ্ধে তার ১৬ বছর বয়সী ছাত্রের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনের গুরুতর অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির আদালতে অভিযুক্ত ওই শিক্ষকের বিচার চলাকালে প্রসিকিউটররা এই অভিযোগ উত্থাপন করেন। অভিযুক্ত শিক্ষিকার নাম ব্রনওয়েন জেমস, যার বয়স ৩০ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, তিনি ইংল্যান্ডের সাউদ্যাম্পটনের বিটার্ন পার্ক স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) আইনজীবীদের ভাষ্যমতে, জেমস প্রথমে ওই ছাত্রের সঙ্গে একটি ‘ফ্লার্টপূর্ণ’ সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে স্ন্যাপচ্যাটের মাধ্যমে গোপনে যোগাযোগ করে তিনি ছাত্রটির সঙ্গে দেখা করা এবং যৌনসম্পর্কের ব্যবস্থা করতেন। প্রসিকিউটর এডওয়ার্ড কালভার আদালতকে জানান, ক্লাসের সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিতেন জেমস। সেই সুযোগেই ছাত্রটি তার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের নাম জানতে চেয়েছিল। শুরুতে অস্বীকৃতি জানালেও পরে শিক্ষিকা নিজেই তাকে যুক্ত করার সিদ্ধান্ত নেন।
প্রসিকিউশনের দাবি, তাদের মধ্যে বার্তা আদান-প্রদান শুরু হয় যা ক্রমান্বয়ে ফ্লার্টপূর্ণ হয়ে ওঠে। উইল্টশায়ারের এই শিক্ষিকা কিশোরটিকে ‘মিস’ বলে ডাকতেন এবং তাকে বলেছিলেন যে তিনি তাকে ভালোবাসেন ও দুজন দূরে কোথাও চলে যেতে চান। তারা ওয়েস্টন শোরে দেখা করতেন এবং গাড়ির ভেতর চুম্বন করতেন। উইম্বলডন টেনিস প্রতিযোগিতা চলাকালীন জেমসের বাড়িতে তারা টেলিভিশনে খেলা দেখার সময় একে অপরকে স্পর্শ ও চুম্বন করেন এবং এক পর্যায়ে সুরক্ষাবিহীন যৌনসম্পর্কে জড়ান।
অভিযোগকারী কিশোরটি জানায়, শুরুতে সে সম্পর্কটিকে ভালো মনে করলেও পরবর্তীতে বুঝতে পারে যে জেমস তাকে গ্রুমিংয়ের মাধ্যমে যৌন সম্পর্কে প্রলুব্ধ করেছেন। তবে ব্রনওয়েন জেমস তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতে এ বিষয়ে একটি লিখিত প্রস্তুত বক্তব্যও দিয়েছেন।





