এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান তার পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মাহফুজুর রহমান জানান, সংগঠনের পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসান ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন। সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠনের সিনিয়র সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। জাহিদ আহসানের পদত্যাগের পর থেকে আহসান লাবিব এখন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।





