৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাক হোসেন -: আজ দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা

প্রকাশ:

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ইশরাক জানিয়েছেন, এদিন দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।

ফেসবুক পোস্টে তিনি সমাজ ও রাজনীতির বিভিন্ন বিষয় নিয়েও মন্তব্য করেন। কিছু মানুষের সমালোচনা নিয়ে তিনি বলেন, ফেসবুকে তথাকথিত সুশীলদের উল্লাসসূচক মন্তব্য চোখে পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কখনো দেশের প্রয়োজনে আন্দোলন-সংগ্রামের পরিস্থিতি তৈরি হলে, তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে ফিরে এসে সেই আন্দোলনে সক্রিয় হবেন।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে ইশরাক হোসেন জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে তিনি কাজ করবেন। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা পুনর্ব্যক্ত করে বলেন, মাদক নির্মূলে তিনি আগের চেয়ে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। একই সঙ্গে পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক শক্তি বাড়াতে দেশব্যাপী জেলা সফরের পরিকল্পনা রয়েছে তার। শেষ বার্তায় তিনি মাদক নির্মূলের সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।

শেয়ার করুন