ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি সংসদীয় কমিটি গঠন

প্রকাশ:

ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন করে ১০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম এই কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন, যা পরবর্তীতে কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

গঠিত কমিটিগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়কে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির দায়িত্ব পেয়েছেন বেগম সেলিমা রহমান। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলকে।

অন্যান্য কমিটিগুলোর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন—শিক্ষা মন্ত্রণালয়ের জন্য সেলিম ভুইয়া, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য কলিম উদ্দিন আহমেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য আমান উল্লাহ আমান। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য হুইপ জিকে গউছ, ভূমি মন্ত্রণালয়ের জন্য নাসের রহমান এবং ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে রফিকুল ইসলাম জামালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন