জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র ও লাইসেন্স নবায়নের সময় বাড়ল

প্রকাশ:

মোটরযানের যাবতীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদ করার সুযোগের সময়সীমা বৃদ্ধি করেছে সরকার। এখন থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিআরটিএ জানিয়েছে, এটিই গ্রাহকদের জন্য দেওয়া শেষ সুযোগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের সব ধরনের নথিপত্র হালনাগাদ করা যাবে। এর আওতায় রয়েছে ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট। এছাড়া একই সঙ্গে ড্রাইভিং লাইসেন্সও নবায়ন করা সম্ভব হবে। বিআরটিএ সংশ্লিষ্ট সকলকে আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে।

শেয়ার করুন