ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রায়ো ভায়েকানোর বিপক্ষে ৫-২ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। এই ম্যাচে তরুণ তুর্কি লামিনে ইয়ামাল ও ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়ার জোড়া গোল বার্সাকে বড় ব্যবধানে জয় এনে দেয়। ম্যাচের ১২তম মিনিটে সের্হিও ক্যামেলোর গোলে রায়ো ভায়েকানো এগিয়ে গেলেও, হান্সি ফ্লিকের শিষ্যরা দ্রুত ঘুরে দাঁড়ায়। ১৯তম মিনিটে রাফিনিয়া সমতা ফেরান এবং ২১তম মিনিটে ইয়ামাল গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ইয়ামাল ও রাফিনিয়া নিজেদের দ্বিতীয় গোল পূর্ণ করেন এবং রায়োর ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজেউনের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয়। রায়োর হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্যামেলো। এই জয়ের ফলে টানা তিন জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা, যারা শেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১২টি গোল দিয়েছে।
এই জয়ের ম্যাচে লামিনে ইয়ামাল গড়েছেন এক ঐতিহাসিক মাইলফলক। মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সে ক্যারিয়ারের ৫০ গোলের কোটা পূরণ করে তিনি ভেঙে দিয়েছেন ৯১ বছরের পুরোনো রেকর্ড। এর আগে ১৯৩৫ সালে ২০ বছর ৩৫৬ দিন বয়সে ৫০ গোল করে এই রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন বার্সেলোনার প্রয়াত ফরোয়ার্ড জোসেফ এসকোলা। ইয়ামাল পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গঞ্জালেস (১৯ বছর ২৪৯ দিন) এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক তারকা ফার্নান্দো তোরেসকেও (২০ বছর ২২১ দিন)। এমনকি ক্লাব ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসিও ২১ বছর ১২০ দিন বয়সে এই অর্জনে পৌঁছেছিলেন। এছাড়া ইউরোপের সেরা পাঁচ লিগের আধুনিক তারকা কিলিয়ান এমবাপ্পে (১৯ বছর ২৪১ দিন) ও আর্লিং হাল্যান্ডকেও (২০ বছর ১৯৬ দিন) পেছনে ফেলেছেন এই স্প্যানিশ সেনসেশন। এখন পর্যন্ত বার্সার জার্সিতে ১৫৪ ম্যাচ খেলে ১২৬ বার শুরুর একাদশে ছিলেন ইয়ামাল, যেখানে তার গোল সংখ্যা ৫১ এবং অ্যাসিস্ট সংখ্যা ৪৫।
ম্যাচের ১২তম মিনিটে সের্হিও ক্যামেলোর দারুণ লক্ষ্যভেদে বার্সাকে চমকে দিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা।
১৯তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান রাফনিয়া, আর ২১তম মিনিটে ব্যবধান ২-১ করেন ইয়ামাল।





