বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্র্যাক ব্যাংক পিএলসি’ তাদের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের অধীনে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইনফরমেশন সিকিউরিটি শাখায় কর্মী নিয়োগ প্রদান করবে। সাইবার নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি সুরক্ষায় অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
পদের বিবরণ ও পদসংখ্যা
- পদের নামঅফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার (সিস্টেম সিকিউরিটি অ্যান্ড রিস্কস, ইনফরমেশন সিকিউরিটি)
- পদবি গ্রেডওজি–২ থেকে এসও
- পদসংখ্যানির্দিষ্ট নয়
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে ইউজিসি অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাইবার সিকিউরিটি, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন সিকিউরিটি বা সমমানের কোনো বিষয়ে নূন্যতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা
- অভিজ্ঞতাতথ্য নিরাপত্তা খাতে অন্তত ২ বছরের সরাসরি কাজের অভিজ্ঞতা অথবা নেটওয়ার্ক ও অবকাঠামোগত নিরাপত্তা সম্পর্কিত সুবিধাসহ ইনফরমেশন সিস্টেমস বা ইনফ্রাস্ট্রাকচারে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং সেক্টরে পূর্ব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
- পেশাগত সনদসিইএইচ/সিপিইএইচ, সিএইচএফআই, জিসিআইএ/জিসিআইএইচ, সিপিটি/এলপিটি, সিআইএসএসও/সিসিআইএসএসও, সিআইএসএ কিংবা আইএসও ২৭০০১ লিড ইমপ্লিমেন্টার/অডিটর-এর মতো খ্যাতনামা ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেশন থাকলে প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
- কারিগরি জ্ঞানএনআইএসটি, ওডব্লিউএএসপি, পিসিআই–ডিএসএস, আইএসও ২৭০০১, কোবিট প্রভৃতি সিকিউরিটি ফ্রেমওয়ার্ক সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকার পাশাপাশি সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার হ্যান্ডলিং, রিস্ক অ্যাসেসমেন্ট এবং ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিংয়ে ভালো দক্ষতা চাওয়া হয়েছে।
দায়িত্ব ও অন্যান্য সুযোগ-সুবিধা
মনোনীত কর্মীদের প্রতিষ্ঠানের তথ্য সুরক্ষা কৌশল, নীতিমালা, ইনসিডেন্স রেসপন্স এবং সিকিউরিটি প্রসেস শক্তিশালীকরণে কাজ করতে হবে। এর পাশাপাশি এক্সডিআর, ডিএলপি, সিআইএম, থ্রেট ইন্টেলিজেন্স, এমএফএ এবং পাসওয়ার্ড বা অ্যাকসেস ম্যানেজমেন্টের মতো এন্টারপ্রাইজ সিকিউরিটি সুবিধা পরিচালনা এবং থার্ড-পার্টি ভেন্ডর তদারকিসহ সার্বিক নিরাপত্তা ঝুঁকি নিরূপণ করার দায়িত্ব পালন করতে হবে।
ব্র্যাক ব্যাংক লিঙ্গবৈষম্যহীন কর্ম পরিবেশ বজায় রাখে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও সমান সুযোগ প্রদান করে থাকে। নির্বাচিতদের ব্যাংকের নির্ধারিত বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া ও শেষ সময়
আগ্রহী প্রার্থীরা ব্র্যাক ব্যাংকের অফিশিয়াল ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনেই সরাসরি আবেদন জমা দিতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৬ অক্টোবর।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।





