মধ্যপ্রাচ্যের যুদ্ধে ১২ বাংলাদেশি নিহত, রাশিয়ায় প্রাণ হারিয়েছেন ৪ জন

প্রকাশ:

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরীর (মনি) প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, নিহতদের মধ্যে লেবাননে ৫ জন, সৌদি আরবে ৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ জন এবং ইরাক ও বাহরাইনে একজন করে মৃত্যুবরণ করেছেন।

নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে মন্ত্রী জানান, ১২ জনের মধ্যে ৯ জনের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে এবং একজনের লাশ সংশ্লিষ্ট দেশেই দাফন করা হয়েছে। মরদেহ দাফন বাবদ পরিবারগুলোকে বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও আট শিশুসহ মোট ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

জাতীয় সংসদে অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী রাশিয়ায় বাংলাদেশি কর্মীদের যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়ার বিষয়টিও তুলে ধরেন। লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের প্রশ্নের উত্তরে তিনি জানান, গত ২৪ এপ্রিল জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ছাড়পত্র নিয়ে ৩০ জন বাংলাদেশি কর্মী রাশিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর তাদের জোরপূর্বক যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন তথ্য পাওয়ার পর সরকার সক্রিয় হয়।

এই প্রেক্ষিতে গত ১৫ জুন রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাসকে বিপদগ্রস্ত কর্মীদের উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, সেই ৩০ জনের মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকার রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে বাকি কর্মীদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন।

এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত এপ্রিল মাসে মালয়েশিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে এবং সম্প্রতি প্রধানমন্ত্রী দেশটিতে সফর করেছেন। আগামী জুলাই মাসে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে, যা দেশটিতে পুনরায় কর্মী পাঠানোর পথ সহজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএমইটির সার্ভারের তথ্যানুসারে, ২০০৪ সাল থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১ কোটি ৯ লাখ ১৮ হাজার ৯ জন বাংলাদেশি কাজের সন্ধানে গেছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৫৩২ জন। তবে বিপুল সংখ্যক কর্মী দেশে ফেরত আসায় বর্তমানে সেখানে কর্মরত বাংলাদেশির সঠিক সংখ্যা দেওয়া সম্ভব নয় এবং মোট ক্ষতির পরিমাণ ৪১ হাজার ২০০ কোটি ৯০ লাখ ৪২ হাজার ১৯৯ টাকা বলে মন্ত্রী উল্লেখ করেন।

লক্ষ্যমাত্রার বিপরীতে ৫ জুলাই পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৯১০ মেট্রিক টন ধান, ৭ লাখ ৯৭ হাজার ৫৭৮ মেট্রিক টন সেদ্ধ চাল, ৫৭ হাজার ৯৯ টন আতপ চাল ও ৫২৩ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ চলমান থাকবে।সংরক্ষিত নারী আসনে জামায়াতের দলীয় সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২১-২৫ সাল পর্যন্ত বন্যা ও ঘূর্ণিঝড়ে ২৪৯ জন নিহত হয়েছেন।

শেয়ার করুন