সাউথইস্ট ইউনিভার্সিটিতে পবিত্র ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উদযাপন উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ৩০ আগস্ট (রবিবার) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপ মাল্টিপারপাস হলে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক ও গবেষক শাইখ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ মাদানী। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও জীবনাদর্শের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে মহানবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আব্দুল কাদের মুহাম্মদ মাসুম। এতে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন বক্তব্য রাখেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সবশেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





