সাইপ্রাসের উত্তর উপকূলে রোববার (৩০ আগস্ট) প্রায় ২৭০ জন যাত্রী বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তুরস্ক ও সাইপ্রাসের গণমাধ্যম সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
কিরেনিয়া শহরের মেয়র মুরাত সেনকুল সিএনএন তুর্ককে জানিয়েছেন, নৌকাটিতে মোট ২৫৮ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১৫৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
সাইপ্রাসের স্থানীয় কিব্রিস সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উপকূল থেকে প্রায় চার মাইল দূরে যাওয়ার পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে এবং এক পর্যায়ে তা ডুবে যায়। জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলে জানা গেছে।





