বিআরটিসির পিংক বাসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে সুযোগ

প্রকাশ:

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস বা পিংক বাসে নারী চালক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াটি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সম্পন্ন হবে এবং প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে চালক নিয়োগ দেওয়া হবে। বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীরা ভবিষ্যতে স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে যথাযথ শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার পাবেন।

নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং তাদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। চাকরির বেতন-ভাতা দৈনিক মজুরি ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ বা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। এছাড়া প্রার্থীকে ভারী ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে অথবা বর্তমান লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তরের সব শর্ত পূরণ করতে হবে।

সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত গাজীপুরের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসার সময় জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে।

শেয়ার করুন