আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা

প্রকাশ:

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়। ঘোষণা অনুযায়ী, আগামী রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করা হবে।

এই দিবসটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রোববার বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে থেকে পদযাত্রাটি শুরু হবে। এরপর মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে স্পিকারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে।

১১ দলীয় ঐক্য এই কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। একই সঙ্গে কর্মসূচিটিকে সফল করার লক্ষ্যে জোটের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন