রংপুরে সংঘটিত আলোচিত ৪ খুনের ঘটনায় তদন্তের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, অতীতে দেশের গোয়েন্দা সংস্থাগুলো অনেক জটিল ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হলেও রংপুরের এই নৃশংস হত্যাকাণ্ডের কোনো দৃশ্যমান ক্লু আজও সামনে আসেনি। তিনি অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে। তিনি বলেন, “হাজার হাজার মানুষ খুঁজে বের করে তাদের গ্রেপ্তার করা হয়েছে, ক্রসফায়ারে দেওয়া হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে। এগুলো আমাদের গোয়েন্দা সংস্থাগুলো করতে পেরেছে। কিন্তু রংপুরে এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলো, আজও এর কোনো ক্লু বের করা গেল না।”
তিনি দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে তদন্তকারী সংস্থাগুলোকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রহস্য উদঘাটিত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর এই নেতা বর্তমান সরকারের ছয় মাসের শাসনামলের নানা সংকটের কথাও তুলে ধরেন। তিনি দাবি করেন, এই সময়ে প্রায় সাড়ে ৫০০ খুনের ঘটনা ঘটেছে। এছাড়াও উত্তরবঙ্গে সারের সংকট, লোডশেডিং এবং গ্যাস-জ্বালানির তীব্র সংকটের জন্য তিনি সরকারকে দায়ী করেন। দলীয় এমপিদের বিষয়ে তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকে, কিন্তু আমাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ১৩০০ ভোটে হারানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের পদায়ন করা হয়েছে।
সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দিয়ে উন্নয়ন কার্যক্রম তদারকির বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধান ও আরপিও অনুযায়ী জনগণের উন্নয়নের দায়িত্ব নির্বাচিত এমপির, কিন্তু সরকার দলীয় সংরক্ষিত আসনের এমপিদের দিয়ে তদারকি করিয়ে অতীতের রেওয়াজ ভঙ্গ করেছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল এবং ইসলামী ছাত্রশিবির নেতা সামসুল আলম।
গোলাম পরওয়ার বলেন, সরকার ৬ মাস ধরে রাষ্ট্র পরিচালনা করছে। এই সময়ে প্রায় সাড়ে ৫০০ খুনের ঘটনা ঘটেছে। জনদুর্ভোগের শেষ নেই। উত্তরবঙ্গে সারের সংকট চলছে, বেশি দাম দিয়েও সার পাওয়া যাচ্ছে না। লোডশেডিং চরমে উঠেছে। গ্যাস-জ্বালানির সংকট তৈরি হয়েছে। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। সব কিছুর দায় সরকারের। সরকারের উচিত জনদুর্ভোগের দ
দলীয়করণের বিষয়ে তিনি বলেন, সরকারের দায়িত্বে যারা এসেছেন তারা দলীয়করণ থেকে দূরে থাকতে পারেন নাই। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলের দায়িত্বে থাকা নেতাদের পদায়ন করা হয়েছে। সিটি করপোরেশন, জেলা পরিষদ, দেশের ৮টি উন্নয়ন কর্তৃপক্ষে বিএনপি দলীয় লোকজনকে পদায়ন করেছে। আমরা এমন কর্তৃত্ববাদী সরকা





