মেডিকেল শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা নাটোরের শিক্ষার্থী মোছা. ফাতেমা খানমের উচ্চশিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল অর্থসংকট। মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও অর্থের অভাবে তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এই পরিস্থিতিতে ফাতেমার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থ তুলে দেন। এ সময় ফাতেমার মেডিকেল শিক্ষার প্রাথমিক খরচ মেটাতে ৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া ফাতেমার পড়াশোনা অব্যাহত রাখতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন