জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ীতেই ৮৫ জন নিহত, তদন্ত প্রতিবেদন তৈরির আশ্বাস

প্রকাশ:

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী থানার সামনে সংঘটিত ঘটনায় ৮৫ জন নিহত হওয়ার একটি তালিকা পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এক গণশুনানিতে এই তথ্য উঠে আসে। অভ্যুত্থানে যাত্রাবাড়ী থানার সামনে নিহত ও আহত ব্যক্তিদের স্বজনরা এই গণশুনানিতে অংশগ্রহণ করেন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম নিহত ও আহতদের পরিবারের প্রতি সান্ত্বনা জানান এবং ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে প্রায় ৮৫ জনের একটি তালিকা পেয়েছি। তবে এই তালিকায় ভবিষ্যতে আরও নাম যুক্ত হতে পারে।

যাত্রাবাড়ীর ঘটনার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার লক্ষ্যে একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। আমিনুল ইসলাম বলেন, সংঘটিত ধারাবাহিক ঘটনাগুলোকে একটি তদন্তের আওতায় এনে প্রতিবেদন দাখিল করা হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমেই আমরা সেই বিচার প্রক্রিয়া শেষ করব। এছাড়া যাত্রাবাড়ী থানার সামনে নিহত তাইউম ভুঁইয়া হত্যার মামলার সাক্ষ্যগ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে বলেও চিফ প্রসিকিউটর উল্লেখ করেন।

শেয়ার করুন