১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমা অতিক্রম করেছেন নেতানিয়াহু, ক্ষুব্ধ প্রতিক্রিয়া কাতারের প্রধানমন্ত্রীর

প্রকাশ:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সব সীমা অতিক্রম করেছেন বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। সম্প্রতি ‘পিয়ার্স মরগ্যান আনসেন্সরড’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দোহায় ইসরাইলি হামলার তীব্র সমালোচনা করেন। কাতারের প্রধানমন্ত্রী বলেন, যখন তাদের দেশ যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নের জন্য কাজ করছিল, ঠিক তখনই ইসরাইল কাতারের ওপর হামলা চালায়।

শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি বলেন, এটি আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে একটি অত্যন্ত বিপজ্জনক নজির। অতীতে কোনো যুদ্ধের ইতিহাসেই মধ্যস্থতাকারী কোনো দেশের ওপর এমন হামলার ঘটনা ঘটেনি। এই হামলাকে তিনি অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দিয়ে সতর্ক করেন যে, এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে যে কোনো সংঘাত নিরসনের কূটনৈতিক উদ্যোগকে চরমভাবে বাধাগ্রস্ত করবে। মূলত শান্তি প্রক্রিয়ার মাঝপথে এমন আক্রমণ চালিয়ে নেতানিয়াহু কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন করেছেন বলে মনে করছেন কাতারি শীর্ষ নেতৃত্ব।

শেয়ার করুন