সাইবার হামলার আশঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। ওয়েবসাইটগুলো বন্ধ থাকায় গ্রাহকরা অনলাইনে কোনো সেবা গ্রহণ করতে পারছেন না এবং কোনো তথ্যও জানতে পারছেন না।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করলে একটি নোটিশ দেখা যায়। সেখানে উল্লেখ করা হয়, অ্যাপ্লিকেশনটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে এবং শীঘ্রই চালু হবে। এই সাময়িক অসুবিধার জন্য ব্যাংক কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করেছে। এরপর একাধিকবার চেষ্টা করলেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা সম্ভব হয়নি।





