ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন কেবল ময়মনসিংহ বিভাগের স্থায়ী বাসিন্দারা। অনলাইনে ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু হয়েছে।
একনজরে চাকরির তথ্য
- প্রতিষ্ঠানের নামবিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ
- চাকরির ধরনসরকারি চাকরি
- মোট পদের সংখ্যা২টি ক্যাটাগরিতে ৯টি পদ
- আবেদন শুরুর সময়১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
- আবেদনের শেষ সময়৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা
- অফিশিয়াল ওয়েবসাইটwww.mymensinghdiv.gov.bd
পদভিত্তিক বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১টি
গ্রেড ও বেতন স্কেল: ১১তম গ্রেড (১১,০০০-২৬,৫৯০/-)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য দক্ষতা: কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ৮টি
গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (৯,৩০০-২২,৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য দক্ষতা: ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে অন্তত ২০ শব্দ হতে হবে।
আবেদনের সাধারণ শর্তাবলি
- ৩০ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
- প্রার্থীকে ময়মনসিংহ বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
আবেদন করার নিয়ম
আগ্রহী যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর ৩০০x৮০ পিক্সেল সাইজের স্পষ্ট স্বাক্ষর এবং ৩০০x৩০০ পিক্সেল সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে। চাকরির আরও তথ্য: বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০, যাঁরা আবেদনের যোগ্য।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির আরও তথ্য: আবেদনের মাধ্যম: অনলাইন।
- চাকরির আরও তথ্য: সমাজসেবায় ১৪৮৫ পদে নিয়োগ: আবেদনকারী কত, পরীক্ষার তারিখ কবে।
- চাকরির আরও তথ্য: পদ সংখ্যা: ৮ (আট)।
- চাকরির আরও তথ্য: ৫১তম বিসিএস সাধারণ না বিশেষ, কোনটি আগে আসছে।





