১৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক

প্রকাশ:

বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান রোববার রাজধানীর মিন্টোরোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে হাইকমিশনারের সাথে ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলোও গুরুত্বের সাথে উঠে আসে। বিশেষ করে, বাংলাদেশের চলমান জ্বালানি সংকট সমাধানে ব্রুনাইর সম্ভাব্য ভূমিকা নিয়ে দুই পক্ষের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে।

উভয় দেশের বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের সুযোগগুলো নিয়ে আলোচনার সময় ভবিষ্যতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতিগুলো হাইকমিশনারকে ঘুরে দেখান।

সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

শেয়ার করুন