বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে (বিএমএসআরআই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ‘প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও)’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম ও চাকরির বিবরণ
- পদের নামপ্রধান অর্থ কর্মকর্তা (সিএফও)
- পদসংখ্যা১টি
- খাতস্বাস্থ্যসেবা
- চাকরির ধরনপূর্ণকালীন
- কর্মস্থলঢাকা, বাংলাদেশ
- বেতন-ভাতাআলোচনা সাপেক্ষে
যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারী প্রার্থীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হাসপাতাল, ওষুধশিল্প, স্বাস্থ্যসেবা, রোগনির্ণয়কেন্দ্র বা স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।
আবেদনের নিয়ম ও শেষ সময়
আগ্রহী প্রার্থীদের সংক্ষিপ্ত আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) যুক্ত করে পাঠাতে হবে। আবেদনের ঠিকানা: সম্পাদক, নির্বাহী কমিটি, বিএমএসআরআই, বাড়ি নম্বর ৩৩-৩৫, সড়ক নম্বর ১৪/এ, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা-১২০৯।
আবেদনের শেষ সময়২৮ অক্টোবর।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।
- সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন প্রায় দেড় লাখ টাকা।
- বিমান বাংলাদেশের ক্যাটারিংয়ে ডিপ্লোমা, যাঁদের আবেদন করার সুযোগ।





