১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রুটিপূর্ণ ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ মাউশির

প্রকাশ:

২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণির ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বইয়ে মুদ্রণজনিত ত্রুটি ধরা পড়েছে। এই ভুল সংশোধনের লক্ষ্যে মাঠপর্যায়ে ইতিমধ্যে সরবরাহ করা সব বই সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানে ফেরত পাঠানোর নির্দেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গত ২৪ অক্টোবরের একটি চিঠির প্রেক্ষিতে এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, যেসব মুদ্রণ প্রতিষ্ঠান এনসিটিবির ওয়েব পোর্টাল থেকে অনুমোদিত চালানের মাধ্যমে জেলা, উপজেলা ও থানা পর্যায়ে বই সরবরাহ করেছে, তাদের নিজ উদ্যোগে ওই বইগুলো সংগ্রহ করতে হবে। চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে।

মুদ্রণ প্রতিষ্ঠানগুলো এসব বই ফেরত নেওয়ার পর প্রয়োজনীয় সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করবে। স্থানীয় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নে সব ধরণের সহযোগিতা প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে।

বই ফেরত এবং হস্তান্তর প্রক্রিয়া তদারকির জন্য অধিদপ্তর থেকে নির্দিষ্ট নমুনা ছক অনুসরণ করতে বলা হয়েছে। শিক্ষা কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে বই ফেরতের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এনসিটিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে মুদ্রণজনিত এই ত্রুটি দ্রুত নিরসন করা অপরিহার্য। নির্ধারিত নমুনা ছক অনুযায়ী মাঠপর্যায় থেকে বই হস্তান্তরের প্রক্রিয়া তদারক করা হবে।

শেয়ার করুন