৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার মার্কিন দূতাবাসে বড় নিয়োগ

প্রকাশ:

ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগের জন্য নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)’ পদে স্থায়ীভাবে কর্মী নিয়োগ দেবে। নিয়োগ পাওয়া কর্মীকে সপ্তাহে ৪০ ঘণ্টা ডিউটি করতে হবে।

চাকরির প্রধান শর্ত ও যোগ্যতা

  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • কারিগরি দক্ষতা: সরকারি অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দুই মাসের ভোকেশনাল কোর্স সম্পন্ন করতে হবে।
  • অভিজ্ঞতা: বড় কোনো বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস অথবা জেনারেটর বা ইউটিলিটি কোম্পানিতে পাওয়ার জেনারেটর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে অন্তত পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১০০০ কেভিএ বা তার চেয়ে বড় জেনারেটরে কাজ করার অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
  • ভাষাগত দক্ষতা: ইংরেজিতে সীমিত আকারে বলা, পড়া ও লেখার পাশাপাশি বাংলায় সাবলীল যোগাযোগে পারদর্শী হতে হবে।

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি

  • পদসংখ্যা: ২টি।
  • কর্মস্থল: ঢাকা।
  • মাসিক বেতন: ৭২,২০০ টাকা।
  • আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।

দায়িত্ব ও অন্যান্য শর্ত

নির্বাচিত প্রার্থীকে দূতাবাসের মেইনটেন্যান্স ফোরম্যান ও সুপারভাইজারের অধীনে কাজ করতে হবে। তাদের মূল দায়িত্বের মধ্যে রয়েছে চ্যান্সারি, এম্বাসি অ্যানেক্স, আমেরিকান সেন্টার এবং দূতাবাসের মালিকানাধীন বা ভাড়া নেওয়া ভবনের পাওয়ার জেনারেটিং সিস্টেম স্থাপন, রক্ষণাবেক্ষণ ও মেরামত করা। এছাড়া গ্লোবাল মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম (জিএমএমএস) অনুযায়ী নির্ধারিত ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিশ্চিত করতে হবে। চাকরির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলে প্রার্থীকে কঠোর সিকিউরিটি ক্লিয়ারেন্স ও ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনে উত্তীর্ণ হতে হবে এবং ছাড়পত্র পাওয়ার সর্বোচ্চ চার সপ্তাহের মধ্যে যোগদানে সক্ষম হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী যোগ্য প্রার্থীরা ইলেকট্রনিক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশনের (ERA) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের যাবতীয় নির্দেশনাবলি ও বিস্তারিত তথ্যের জন্য মার্কিন দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইট (https://bd.usembassy.gov/jobs/) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনপত্রের সঙ্গে এসএসসি সনদ, ট্রেড কোর্সের সনদ এবং জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের কপি আপলোড করতে হবে। চাকরির আরও তথ্য: বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস বা জেনারেটর/ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালন, রক্ষণাবেক্ষণ ও মেরামতে সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • চাকরির আরও তথ্য: চাকরির ধরন: স্থায়ী (ফুলটাইম, সপ্তাহে ৪০ ঘণ্টা)।
  • চাকরির আরও তথ্য: নির্বাচিত প্রার্থীকে সিকিউরিটি সার্টিফিকেট ও ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনে উত্তীর্ণ হতে হবে। ছাড়পত্র পাওয়ার ৪ সপ্তাহের মধ্যে যোগদানে সক্ষম হতে হবে।
শেয়ার করুন