ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) নির্বাহী পরিচালক (টেকনিক্যাল), ইঞ্জিনিয়ারিং পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
চুক্তিভিত্তিক এ পদে একজন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতার শর্তাবলি
সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রার্থীদের জন্য নির্দিষ্ট অভিজ্ঞতার শর্ত প্রযোজ্য হবে
- সরকারি খাতসরকারি খাতের প্রার্থীদের বিদ্যুৎ খাতে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। রাষ্ট্রায়ত্ত কোম্পানির ক্ষেত্রে উপমহাব্যবস্থাপক বা সমমানের তদূর্ধ্ব পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বেসরকারি খাতবিদ্যুৎ খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা বা নেতৃত্বে তিন বছরের অভিজ্ঞতা আবশ্যক। এছাড়া পরিকল্পনা, প্রকল্প ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
- বয়সসীমাপ্রার্থীদের বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনের শেষ তারিখ৩ নভেম্বর ২০২৬।
বেতন ও সুবিধাদি
মনোনীত প্রার্থীর মাসিক মূল বেতন ১ লাখ ৪৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে মূল বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া ভাতা হিসেবে প্রদান করা হবে। এছাড়া বছরে দুটি উৎসব ভাতা এবং মূল বেতনের ২০ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা দেওয়া হবে। ডিপিডিসি সূত্রে জানা গেছে, নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের নির্ধারিত ওয়েব ঠিকানায় পাওয়া যাবে।





