২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশ:

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ কারখানার চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ওষুধ তৈরির কাঁচামালের গুদামসহ কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রগুলো জানায়, কারখানার ইউনিট-২ থেকে আগুনের সূত্রপাত হলেও ঘটনার সময় ভেতরে থাকা ওষুধ ও উৎপাদন সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন