১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা স্মরণ করলেন রাষ্ট্রপতি

প্রকাশ:

গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ পথচলায় গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে টেলিভিশন সাংবাদিকদের অন্যতম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। ১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে টেলিভিশন সাংবাদিকদের অন্যতম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)’র প্রতিনিধিদলের সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি। সমাজে ন্যায়বিচার, সত্য ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকালে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ এবং সদস্য সচিব ইলিয়াস হোসেন সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার রোধে গণমাধ্যমকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে সাংবাদিকদের পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি বিজেসির স্বাস্থ্যবীমা ও সাংবাদিকদের জন্য নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করেন।

শেয়ার করুন