২০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

প্রকাশ:

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রায় এক মাস আগে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন নিজ বাহিনীতে ফিরে যাওয়ার পর পদটি শূন্য ছিল।

একই সঙ্গে কারা অধিদপ্তরে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নিয়োগ পেয়েছেন কর্নেল মো. সাইদুল ইসলাম। এর আগে অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করা কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।

শেয়ার করুন