৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম

প্রকাশ:

ঢাকার শেরেবাংলা নগরে আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার দিনগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি জানান, আইন অনুযায়ী গ্রেপ্তার দুজনের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এর আগে, রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর খবর পাওয়া যায়। ঘটনার পরপরই শেরেবাংলা নগর থানা পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবির দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে কক্ষটি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজনৈতিক বিতর্ক ও দল থেকে বহিষ্কার

গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত জুলাইয়ে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে এমপি নজরুলের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জামায়াতের নেতাকর্মীরা প্রথমে এটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেন। পরে সংসদ সদস্য তার ফেসবুক পোস্টে বিষয়টির ব্যাখ্যা দিয়ে ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।

এই ঘটনার জেরে গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে দলটির পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছিল।

শেয়ার করুন