যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তিন পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি এই প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত পাইলটদের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি এবং হোসেনই মাহদাভিয়ান। এদের মধ্যে প্রথম দুজন নৌবাহিনীর পাইলট ছিলেন এবং তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট হিসেবে কর্মরত ছিলেন।
এই তিন পাইলট ছাড়াও আইআরজিসির আরও বেশ কয়েকজন সদস্যের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ইরান জানিয়েছে, নৌবাহিনীর আরও ছয় সদস্য এই হামলায় প্রাণ হারিয়েছেন। এছাড়া দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের আরও চার সদস্য নিহত হয়েছেন।
উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজন নিহত হওয়ার তথ্যও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সব মিলিয়ে এই ধারাবাহিক হামলায় বাহিনীর মোট ১৩ জন সদস্যের মৃত্যুর বিষয়টি সামনে এসেছে।





