ইরানের বেসামরিক স্থাপনায় মার্কিন বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণ

প্রকাশ:

ইরানের সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি এবার বেসামরিক এলাকাগুলোতেও ব্যাপক হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর এবং বিভিন্ন দ্বীপ লক্ষ্য করে চালানো এই বোমাবর্ষণে এলাকাগুলোর কৌশলগত ও বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হরমুজ প্রণালির ওপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ শহর সিরিক এবং বুশেহর শহরে নতুন করে মার্কিন বিমান হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্দর-এ খামির শহরের কাছাকাছি দুটি সেতুতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যাতে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এছাড়া বন্দর আব্বাসের ‘তাপেহ আল্লাহ আকবর’ নামক একটি আবাসিক এলাকায় চালানো বোমাবর্ষণে ১ জন নিহত এবং ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। একই এলাকায় রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় আরও ২ জন আহত হয়েছেন।

ইরানের দক্ষিণাঞ্চলের আহভাজ, কশেম, বুশেহর, দশ্তি, বোস্তান, সিরিক এবং বন্দর-এ লেঙ্গেহ এলাকায় একের পর এক বিস্ফোরণ ঘটেছে। হরমোজগান প্রদেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথের যোগাযোগ নেটওয়ার্কও মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশহরের বিমানবন্দরটিতে মার্কিন ফাইটার জেটের ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দরের স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

শেয়ার করুন