বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার এবং সংবিধান সংশোধনসহ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে চায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে এই আগ্রহের কথা জানানো হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল দেশের বর্তমান সংস্কার কার্যক্রম এবং এতে ইউএনডিপির সম্পৃক্ততা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ইউএনডিপি বাংলাদেশের আইনি ও বিচারিক সংস্কার এবং সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা প্রদানের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।





