সাগরে ডুবে যাওয়া শিশুকে বাঁচানো লাইফগার্ডকে যা বললেন ট্রাম্প

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলের উত্তাল সাগরে ডুবে যাওয়া ১০ বছরের শিশু নাথানিয়াল রায়কে উদ্ধার করতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন ১৬ বছর বয়সী লাইফগার্ড রায়ডার উইলিয়ামস। গত জুলাই মাসে ঘটা এই সাহসিকতার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসিত হন তিনি। এই বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি রায়ডার ও নাথানিয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৭ আগস্ট) নিজের কার্যালয়ে আয়োজিত সেই সাক্ষাতে প্রেসিডেন্ট ট্রাম্প রায়ডারের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে ‘আসল হিরো’ হিসেবে অভিহিত করেন। তবে আলোচনার এক পর্যায়ে মজার ছলে ট্রাম্প মন্তব্য করেন যে, তিনি নিজে রায়ডারের অবস্থানে থাকলে হয়তো নাথানিয়ালকে বাঁচাতে সাগরে নামতেন না।

উল্লেখ্য, গত জুলাইয়ের ওই ঘটনায় নাথানিয়াল সাগরে ডুবে যাওয়ার সময় তাকে উদ্ধার করতে গিয়ে রায়ডার নিজেও ঢেউয়ের নিচে তলিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে অ্যারন বোহনেন নামের আরেক লাইফগার্ডের সহায়তায় তারা দুজনেই নিরাপদে তীরে ফিরতে সক্ষম হন। এদিকে, নাথানিয়ালের বাবা এপিকে জানান, রায়ডারের প্রতি তারা আজীবন কৃতজ্ঞ থাকবেন এবং তার এই সাহসিকতার প্রতিদান দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

শেয়ার করুন