ভারত থেকে জেল খেটে দেশে ফিরলেন তিন যুবতী

প্রকাশ:

বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন নারী। বুধবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা এই তিন নারী হলেন নড়াইল জেলার কালিয়া থানার আব্দুর রউফের মেয়ে শিলাপি আবাদুর শাইখ ওরফে শিল্পী (৩৭), পাবনার হাসেম সরদারের মেয়ে সিমলা খাতুন (২২) এবং সাতক্ষীরার কলারোয়া থানার রফিকুলের মেয়ে রিয়া খাতুন (২৬)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ফেরদৌস হোসেন খান জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের ভারতে পাচার করেছিল। সেখানে তারা প্রায় দেড় থেকে দুই বছর জেল খেটেছেন। আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা নারীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের 'জাস্টিস অ্যান্ড কেয়ার' নামের একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

সংস্থাটির বেনাপোল প্রতিনিধি সফিকুর রহমান জানান, ফেরত আসা নারীদের তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের যশোরের শেল্টার হোমে রাখা হবে এবং পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তী সময়ে তাদের কাছে হস্তান্তর করা হবে।

প্রায় দেড় থেকে ২ বছর জেল খেটে এরা দেশে ফেরত আসে।

শেয়ার করুন