দুই দিনের সফরে নিজ শহর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশ:

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ শহর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী রোববার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া এই দুই দিনের সফরকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাষ্ট্রপতির আগমনী বার্তা পাওয়ার পর থেকেই স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ দেখা যাচ্ছে।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু জানিয়েছেন, মহামান্য রাষ্ট্রপতির সফরের খবর ছড়িয়ে পড়ার পর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। দ্বিতীয় দিন অর্থাৎ ৭ সেপ্টেম্বর তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া সংক্ষিপ্ত এই সফরে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ৭ সেপ্টেম্বরই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন